শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ‘বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা

ভূঞাপুরে ‘বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ’সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণ শীর্ষক টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ছায়ানীড়ের পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান, ছায়ানীড়ের পরিচালক শাহানাজ রহমান।

মূল আলোচক ছিলেন- বাংলা ভাষার ফেরিওয়ালা অধ্যাপক মো. লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম প্রমুখ।

বক্তারা অনুষ্ঠানে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। এছাড়া শুদ্ধ বানানের প্রতি শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular