ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে পুতুল খেলার ছলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ সোমবার দুপুরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। গতকাল রবিবার এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল বলেন, গতকাল উপজেলার রক্তিপাড়া এলাকায় পুতুল খেলার ছলে ওই শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ জানানো হয়। পরে অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
