সোমবার, জুন ২৯, ২০২৬
Homeআন্তর্জাতিকমুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রতিটি ক্ষেত্রেই মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত ২৯ অক্টোবর  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এ গেজেটে প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ প্রত্যেক মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular