বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Homeদেশের খবরময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত

ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ একথা নিশ্চিত করেন।

“গত পাঁচদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে চারদিনে ৮০ জনের নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে; যেখানে ৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।”

তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন শেরপুর জেলার বাসিন্দা, দুজনই নারী। আরেকজন পুরুষ; তিনি জামালপুরের বাসিন্দা। তিন জনের বয়সে ৩০ বছর থেকে ৬০ বছরের মধ্যে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular