নিজস্ব প্রতিনিধি: অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন কার্যক্রম নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষার কার্যক্রম চালু করার জোড় দাবি জানাই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।