বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

সখীপুরে আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: ‘‘সাদাছড়ির উন্নতি,দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির অগ্রগতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি তাদের বিশেষ শিক্ষালয়ে এ দিবস পালন করে।

উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ  প্রতিবন্ধী কল্যাণ সমিতির ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর  আব্দুস সাত্তার দুলাল,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানার লুৎফা আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, ন্যাশনাল এ্যালাইয়েন্স অব ডিসএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো) এর মহাসচিব মো. সহিদুল ইসলাম,বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি তাইবুর রহমান,   বিশেষ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular