সখীপুর প্রতিনিধি: সখীপুরের ইছাদিঘী পশ্চিম পাড়া জামে মজিদের উদ্যোগে ২৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার বাদ আছর হইতে জামে মসজিদ সংলগ্ন ময়দানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাইখ জামাল উদ্দিন সালাফি।
আলহাজ মোহাম্মদ আলী আজাদের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরিফ (সুপন), হাতিবান্ধা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলাল উদ্দিন, গজারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাসাইল কাঞ্চনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক উসমান গনি, ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জুলহাস উদ্দিন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব আক্কাস আলী, সাবেক ছাত্রনেতা মনিবুর রহমান, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
