বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছাত্রলীগ নেতা সবুজসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুরে ছাত্রলীগ নেতা সবুজসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে কলেজ ছাত্রলীগ নেতা সবুজসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ৪ জনকে শনিবার রাতে এবং একজনকে রবিবার দুপুরে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে সখীপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার মো. শুকুর মাহমুদ মামুদের ছেলে শাহনেওয়াজ হোসাইন সবুজ (২৪), কালমেঘা চৌরাস্তা এলাকার কামাল হোসেনের ছেলে ফেরদৌস মিয়া (২২), একই এলাকার হুমায়ন আহমেদের ছেলে রনি মিয়া (২০) কালমেঘা বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে বাবু মিয়া (২০) এবং মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকার নূরুল ইসলামের ছেলে টয়নিক (২০)।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- ইয়াবা ও মাদক মামলায় ৫জনকে গ্রেফতার করে রবিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular