বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দোকানে দুধর্ষ চুরি; ৫ লাখ টাকার মালামাল লুট

সখীপুরে দোকানে দুধর্ষ চুরি; ৫ লাখ টাকার মালামাল লুট

ইসমাইল হোসেন: টাঙ্গালের সখীপুরে ঘরের চালা কেটে দুই মুদির দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বুধবাব রাতে উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে এ চুরির ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে পাশাপাশি ওই দুই দোকানের মালিক হবিবর রহমান এবং সাহেব আলী প্রতিদিনের ন্যায় দোকানের বিচিকিনি শেষে বুধবার রাত ১০টার দিকে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরে বৃহস্পতিবার সকালে ওই দুই দোকানদার তাদের দোকান ঘরের তালা খুলে ভিতরে ডুকতেই ঘরের চালা কাটা ও ক্যাশবাক্স ভাঙ্গা, দোকানের মালামাল এলোমেলোভাবে পড়ে থাকতে দেখতে পান।
এ ব্যাপারে দোকান মালিক হবিবর ও সাহেব আলী জানান, ঘরের চালা কেটে দুটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহিন আলী বলেন, চুরি হওয়ার বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular