Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল-সমাবেশ

সখীপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল-সমাবেশ

পরিকল্পিত  সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সখীপুর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মু. কবির হাসান।

সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিকভাবে সচেতন থাকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে সখীপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular