নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া দারুল কুরআন ক্যাডেট নূরানী মাদ্রাসা। পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের প্রচলিত পুরস্কারের পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে গাছের চারা।
মাদ্রাসা কর্তৃপক্ষের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। পুরস্কার হিসেবে পাওয়া চারাগুলো শিক্ষার্থীরা নিজেদের বাড়ি বা উপযুক্ত স্থানে রোপণ করবে বলে জানানো হয়েছে।সখীপুরে পরীক্ষার পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা
আয়োজকদের মতে, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হলে ভবিষ্যতে তারা পরিবেশ রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
