নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ উপজেলায় পৌরশহরসহ বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে চলাচলকারী যাবহনে দণ্ডবিধির ২৬৯ ধারায় মোট ১৩ টি মামলায় ৫ হাজার ৪ শ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে লকডাউন বাস্তবায়নে মাঠে ভ্রাম্যমাণ আদালত- ২৫ হাজার ৪শ টাকা জরিমানা
0
187
