হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন টাঙ্গাইলের দুই এমপি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

রোববার (৪ জুলাই) দুপুরে দুই সংসদ সদস্যের প্রতিনিধিরা হাসপাতাল কর্মকর্তাদের হাতে এ উপহার তুলে দেন।

এর আগে টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে একটি তহবিল গঠন ও সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের কাছে ২৫ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম সজিব। তার স্ট্যাটাসটি দুই সংসদ সদস্যের নজরে পড়লে তারা হাসপাতালে তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর