Homeটাঙ্গাইল জেলাসখিপুরসিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় দেলদুয়ারের রবিনের মৃত্যু

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় দেলদুয়ারের রবিনের মৃত্যু

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের রবিন শিকদার মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিঙ্গাপুরে এ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নিহত রবিন নাল্লাপাড়া গ্রামের রহিম শিকদারের ছেলে। জানা গেছে, রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। তাঁর পরিবারে বাবা-মা ও এক ছোট বোন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮  মাস আগে রবিন ছুটিতে দেশে এসেছিলেন। পরে আবার এক মাস ১৫ দিন ধরে সিঙ্গাপুরে আসেন। সেখানে তাঁর মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং রবিনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে তাঁর মরদেহ দেশে আসতে পারে।

RELATED ARTICLES

Most Popular