নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের এক মুসলিম তরুণীকে নিয়ে ভোলায় যাওয়ার অভিযোগে এক হিন্দু যুবক ও ওই তরুণীকে আটক করেছে স্থানীয়রা।
বুধবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় তাদের আটক করা হয়। আটক যুবক অপূর্ব রায় চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেমল চন্দ্র রায় ও জোনাকী চন্দ্র রায়ের ছেলে। আর তরুণী মেঘলা আক্তার টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা মো. মনির চৌধুরীর মেয়ে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সন্দেহজনকভাবে ওই তরুণ ও তরুণীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তরুণীর অভিভাবক টাঙ্গাইল থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। উভয় পক্ষের অভিভাবকদের বক্তব্য শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
