আজ সাপ্তাহিক “সখীপুর বার্তা” পত্রিকার জন্মদিন

আজ ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক “সখীপুর বার্তা” পত্রিকার জন্মদিন। এদিন পত্রিকাটি ৩য় বর্ষ থেকে ৪র্থ তম বর্ষে পদার্পণ করবে।

জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পত্রিকাটির এ শুভ জন্মদিনে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, সাংবাদিকসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাকিল আনোয়ার। আগামী দিনে পথচলায় পাঠকরা বিগত দিনের ন্যায় সাপ্তাহিক “সখীপুর বার্তা” পত্রিকাটির পাশে থাকবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, ২০১৬ থেকে পত্রিকাটি নিয়মিত বের হচ্ছে। পাঠকদের অব্যাহত সমর্থন থাকলে ভবিষতে সাপ্তাহিক “সখীপুর বার্তা” পত্রিকাটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বলে আশা করছি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর