আবরার হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইল ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।

বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয় পরে বিএনপি অফিসের সামনে পথসভার আয়োজন করে তারা।

পথসভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একিউ মনিরুল হকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

অপর দিকে, টাঙ্গাইল ছাত্রদলের একাংশের উদ্যোগে ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের একাংশের নেতা কর্মীরা।

টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানের সামনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় পরে এখানেই বিক্ষোভ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সহ সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ বাতেন, সহ-আপ্পায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আলী, সদস্য রাশেদ সিদ্দিকী, রিফাত, আকাশ প্রমুখসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর