কালিহাতীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : “ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অংশ গ্রহন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ।

পরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কথা স্থানীয় নেতা-কর্মী ও জনসাধারন উপভোগ করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর