কিছুদিন সময় চাই, এসব নিয়ে কথা বলতে প্রস্তুতি দরকার: বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ করে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

তার এমন ক্যাপশনের পর নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা। এদিন রাত ৮টায় বুবলী বলেন, ‘আমি আরও কিছুদিন সময় চাই। এসব নিয়ে কথা বলতে আমার আরও প্রস্তুতি দরকার। তবে এটুকু বলবো আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে।’

বুবলী বলেন, আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের বিরক্ত করতে চাচ্ছি না।

তিনি বলেন, যেহেতু বিষয়টা সেনসেটিভ, আমি কয়েকদিনের মধ্যে সবকিছু আপনাদের জানাবো!

মনগড়া কোনো কিছু না ছড়াতে সবাইকে অনুরোধ করেন তিনি।

বিস্তারিত না বললেও আভাস মিললো তিনি মা হয়েছেন। তবে কে স্বামী, কী সন্তান এবং কবে তিনি মা হয়েছেন এসব নিয়ে কথা বলতে সময় চেয়েছেন বুবলী।

বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করছেন বুবলী। রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালে চলছে শুটিং। ছবিতে বুবলীর নায়ক সাইমন সাদিক।

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর