নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নাগরপুর প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনার পর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশেষে মোটামুটি শান্তিপূর্ণ ভাবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সহবতপুর কাজী মৌলভী মো. মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মো. নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ৪২ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের দুই দুইবার নির্বাচিত সাবেক সফল ভিপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংদস সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা , জামিলুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর-দেলদুয়ারের গণ মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জননেতা তারেক শামস খান হিমু।

বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, সদস্য ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, ঢাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, তরুণ নেতৃত্ব,নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো. কুদরত আলী।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ৯টি ওয়ার্ডের ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ উজ্জল সরকার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর