খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। ৭ মে সোমবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ ডা. শামছুল আলম তোফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলাযুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসগর আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর)।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর