চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) চা শ্রমিকদের সমস্যা সমাধানে বাগান মালিকদের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। তাতে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।
এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে দেশের বৃহৎ ১৩ চা বাগানের মালিক উপস্থিত ছিলেন। দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। প্রশাসন থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের কাজে যোগদান করতে নানা কৌশল ও বৈঠক করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছাড়া কাজে যোগদান করবেন না বলে তারা সাফ জানিয়ে দেন।
বিস্তারিত আসছে….
