নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমন যাতে ছড়াতে না পারে সেই লক্ষে অবিরত কাজ করে চলেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
প্রতিদিনের মতো বুধবার (১ এপ্রিল) টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন মসজিদ, মন্দির, আবাসিক এলাকা, শহরের বিভিন্ন অলিগলিতে ও মিডিয়া অফিসে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেই সাথে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস মুক্ত থাকার জন্য সাধারণ জনগনকে বাহিরে না বের হয়ে বাসায় থাকার আহবান জানাচ্ছেন।
এসব বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সহযোগিতা ও সচেতন করার জন্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্যোগে মসজিদ, মন্দির, আবাসিক ও শহরের বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়।
তিনি আরো জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচী অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।