টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জানাযায়, বোরবার সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখে ভয়ে চলে আসে। আশপাশের লোকজনকে খবর দিলে শতশত নারী পুরুষ মরদেহ দেখতে আসে।

পরে স্থানীয়রা নাগরপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হ’ত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আশা করছি খুব দ্রুতই মরদেহর পরিচয় সনাক্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর