নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারী চালিত অটো-ভ্যানের ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার দুয়াজানি গ্রামের মো. মঞ্জুর আলীর ছেলে নাজমুল হোসেন।
শনিবার (২৪ নভেম্বর) সকালে নাগরপুর-চৌহালী সড়কের দুয়াজানী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নাগরপুর-চৌহালী সড়কের দুয়াজানী নামক স্থানে রাস্তা পারাপরের সময় চৌহালী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারী চালিত অটো-ভ্যানের ধাক্কায় শিশুটি গুরুত্বর হয়। পরে স্থানীরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথে শিশু নাজমুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ কে বলেন, সড়ক দুর্ঘটনায় খবরটি স্থানীয়রা জানালে তাৎক্ষণিক ওই ঘটনাস্থল পরিদর্শন করি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।