বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে অট্রোরিকশা চালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে অট্রোরিকশা চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ফরিদুল ইসলাম (১৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালককে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল ইসলাম বেড়াবুচনা বৌবাজার এলাকার জুলহাস উদ্দিনের ছেলে ছেলে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় একটি ধানের ক্ষেতের ভিতরে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতরে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুভ এবং আল আমিন নামের দুইজনেক গ্রেফতার করেছে। তিনি বলেন, নিহতের মাথায় এবং কপালে বের কয়েকটি কোপের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular