টাঙ্গাইলে করোনার উপসর্গে ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতীতে করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘাটাইলে কলেজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামের বাসিন্দা।

আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন,মৃত ব্যাক্তি ১০-১২ দিন আগে তাবলিক জামাত থেকে বাড়িতে ফিরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন,মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছি। তার নমুনাটি ঢাকায় প্রেরণ করবেন। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িসহ ৩ টি লকডাউন করা হয়েছে। এদিকে কালিহাতী উপজেলার বাঁশি গ্রামের ইসমাইল হোসেন (৫৫) এক দিনমজুর মঙ্গলবার দুপুরে মারা গেছেন। প্রতিবেশীরা জানান কয়েকদিন যাবত তিনি জ্বর, ঠান্ডা এবং পাতলা পায়খানায় ভুগছিলেন। তার পিতার নাম মোহাম্মদ আলী।

এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন,আমাদের মেডিকেল টিম গিয়ে নিশ্চিত হয়েছে ।তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর