শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

টাঙ্গাইলে নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও রব্বানী (৫) নামের শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের যমুনা নদীতে নানীর সাথে গোসল করতে যায় শিশুটি। শিশু রব্বানী টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং উপজেলার পলশিয়া গ্রামের আব্দুল মান্নানের নাতী।

শনিবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পলশিয়ার যমুনা নদীতে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল শিশুটির কোন খোঁজ পায়নি। এরআগে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular