টাঙ্গাইলে নারী স্বাস্থ্য নিয়ে মোনালিসা উইমেন্স ক্লাবের সেমিনার

নিউজ টাঙ্গাইল ডেস্ক:নারীদের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছনতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নারী স্বাস্থ্য কথন’ বিষয়ক সেমিনার। সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছনতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১০ নভেম্বর) মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এর পক্ষ থেকে  মোনালিসা উইমেন্স ক্লাব এ সেমিনারের আয়োজন করে।

মোনালিসা পেপার মিলসের হাইজিন প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজার সুমাইয়া সুহাইলার সঞ্চালনায় সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনা ও পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ দেন গাইনি বিশেষজ্ঞ ডা. পিয়াশী আজাদ।

সেমিনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আখলিমা, বসুন্ধরা পেপার মিলসের হেড অব মার্কেটিং তৌফিক হাসান, ম্যানেজার (হাইজিন সেলস) এনায়েত হোসেন ও স্থানীয় পরিবেশক জাহিদ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে এ সেমিনারের উদ্যোগ নেয়া হয়েছে। এই সেমিনারে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে ফ্রি ন্যাপকিনের স্যাম্পল ও ডিসকাউন্ট কুপন বিতরণ করা হয়।  এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ‘ইমার্জেন্সি প্যাড কর্নার’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর