টাঙ্গাইলে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল শহরে সাঁটানো রাজনৈতিক নেতৃবৃন্দের বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকারের নেতৃত্বে টাঙ্গাইল-৫ (সদর) আসনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় শহরের গুরত্বপূর্ণ পয়েন্ট ও অলিগলির বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের বিলবোর্ড, সাইন বোর্ড, ব্যানার-ফেস্টুন অপসারণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ইউনিয়ন পর্যায়েও করা হবে।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর