টাঙ্গাইলে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সোহেলের নির্বাচনী পদযাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ আগামী পৌর নির্বাচনে টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের সমর্থনে প্রায় ১০ হাজার লোকজনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গনমিছিলে অংশ নিতে সকাল থেকেই টাঙ্গাইল পৌর শহরের ১৮টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীরা জমায়েত হয়।

এসময় তারা আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে সাইফুজ্জামান সোহেলের সমর্থনে স্লোগান দিতে থাকে। এতে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় পৌরউদ্যান। প্রায় দুই হাজার নারী কর্মীদের স্লোগানে মিছিলটি বর্ণাঢ্য হয়ে উঠে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

গণ মিছিল শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ক্লিন ইমেজের ব্যক্তি এবং দলের নিবেদিত কর্মীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। আমি মনোনয়ন পেলে তৃণমূলের নেতাকর্মীরাও মূল্যায়িত হবে। এছাড়াও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর