টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। শিশুরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরডাঙ্গা গ্রামের শিশু রহমান, তালহাজ ও রাফি মিলে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। এক পর্যায়ে সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। ওই সময় রাফি দৌঁড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মন্ডল বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর