টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, নিবার্হী সদস্য সুভাষ চন্দ্র সাহা, মো: সালাউদ্দিন হায়দার, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো: আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ আল জামান অনয় প্রমুখ।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করেন অতিথিরা।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সকল সদস্য ও যুব ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর