টাঙ্গাইলে বাস উল্টে নিহত ২, আহত ৩০

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নামকস্থানে ওভারটেক করতে গিয়ে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর