নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিক অনশন করেও বিয়ে না করতে পেরে শেষ পর্যন্ত প্রেমিকার বিয়ের পরের দিন রাতে নিজ ঘরের দক্ষিণ পাশের একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রাকিব ইসলাম (২৫) নামের এক যুবক।
শনিবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছে বলে জানিয়ে পুলিশ ও স্থানীয়রা।
জানা গেছে, রাকিব ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক ও স্থানীরা জানায়, বিলচাপড়া গ্রামের নুরুল তালুকদারের ছেলে রাকিবের সাথে বছর তিনেক আগে একই গ্রামের হাবিবুর রহমান হাবিবের মেয়ে জয়নবের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা উভয়ই রাত জেগে নিয়মিত মোবাইল ফোনে কথোপকথন করত। পরিবারের সবার চোঁখকে ফাঁকি দিয়ে দেখা সাক্ষাতও হতো প্রতিনিয়ত। এভাবে গোপনে চলতে থাকে তাদের ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগে তাদের এ সম্পর্ক প্রকাশ পেয়ে যায় পরিবারের কাছে।
পরিবারের লোকজন মেয়ের বিয়ে দিতে মরিয়া হয়ে উঠে। পাত্রও ঠিক করে ফেলে তারা। মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় বিয়ের দিনক্ষণ পিছিয়ে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ধার্য করা হয়। বিয়ের দিনই প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে রাকিব। পরে এলাকাবাসী বুঝিয়ে তাকে বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে আনা হয়।
এরপর বৃহস্পতিবার রাতে বিয়ে হয়ে যায় প্রেমিকা জয়নবের। বিয়ে খবর শুনে প্রেমিকা হারানোর ক্ষোভ সইতে না পেরে শনিবার (১৬ মার্চ) রাতের কোনো এক সময়ে নিজ ঘরের পাশে একটি গাব গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, রাকিব নামের ওই ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো। বৃহস্পতিবার মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার এসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়ে ছিল। কাউকে কোনো সন্দেহ বা অভিযোগ করেনি রাকিবের পরিবার। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
