রবিবার, মে ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জনের জেল

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জনের জেল

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদ জেল দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার কাগমারা আমিনবাগ এলাকার মৃত আবু তায়েবের ছেলে খালিদ আহমেদ পনির (৫২) কে ১৫ দিনের জেল দেয়া হয়। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে জেলা দেয়া হয়।

 

অন্যদিকে শহরের বেবীস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লোপেন্ডা ট্যাবলেট সেবন ও বহন করার অপরাধে সদর উপজেলার বরুহা এলাকার মো. আমির মিয়ার ছেলে মো. জামিল (৪৫) ও দিঘুলিয়া এলাকার মৃত মো. দানেজ মিয়ার ছেলে মো. হাবিব মিয়া (৬০) কে চার মাসের জেল দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় তাদের জেল দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular