নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক ২০০২” এর উদ্যোগে অসহায় গরীব শীর্তাথদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ শীতবন্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের উদ্যোক্তা মো. জোবায়ের মাসুম খান বলেন, আমরা স্কুল বন্ধুরা মিলে “স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক ২০০২” নামক একটি সংগঠন করেছি। আমরা প্রতি বছর বিভিন্ন সময়ে গরীব ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্ঠা করি। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল শহরের পৌর উদ্যান, রেল স্টেশন, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, গোরস্থান মসজিদ, বাতিঁজপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এতিম, প্রতিবন্ধী ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করি।
আমরা চাই আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে। এসময় সংগঠনের আরো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
