টাঙ্গাইলে সোনালী ব্যাংক এলেঙ্গা ও করটিয়া শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সোনালী ব্যাংক লিমিটেডের দুটি শাখার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাজারের ভূয়াপুর রোডস্থ সোনালী ব্যাংক কার্যালয়ে
ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বাংলাদেশ সোনালী ব্যাংক
লিমিটেডের পরিচালনা পর্ষদ পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম
তালুকদার।

পরে এলেঙ্গা রিসোর্ট হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনালী
ব্যাংক ময়মনসিংহ অফিস জেনারেল ম্যানেজার মো. ছায়েফ উদ্দিন’র সভাপতিত্বে
বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিডেট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো.
এবনুজ জাহান, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর-এ-আলম সিদ্দিকী, ঢাকা
সোনালী ব্যাংক প্রধান কার্যালয়’র জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, মো.
শাহেদ আলী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক’র বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা ও
কর্মচারি বৃন্দ।

এরপর বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা করটিয়ায় সোনালী ব্যাংক লিমিটেডের
১২২০তম শাখা উদ্বোধন করবেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে সোনালী ব্যাংক লিমিটেডে’র
১২১৯তম আর সদর উপজেলার করটিয়া সা’দত বাজারে ১২২০তম শাখা উদ্বোধন
হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে ব্যাংক মোট শাখার সংখ্যা ৩২টি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর