সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে স্বর্ণ-টাকা নিয়ে যুবকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

টাঙ্গাইলে স্বর্ণ-টাকা নিয়ে যুবকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যুবকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের কুইচতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী বাদী হয়ে ওই রাতেই দেলদুয়ার থানায় মামলা করেছেন।

জানা গেছে, ওই গ্রামের মৃত রউফ মিয়ার ছেলে প্রবাসী আকুল মিয়ার স্ত্রী মাজেদা বেগম (২৫) আত্মীয়ের সুবাদে ফাজিলহাটী ইউনিয়নের কামার নওগাঁ সরদারপাড়ার জিয়ারত সিকদারের ছেলে রানা সিকদারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সংবাদ পেয়ে স্বামী আকুল মিয়া কর্মস্থল দুবাই থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসেন। বাড়ি নির্মাণের জন্য ৮ লাখ টাকা জোগাড় করে গচ্ছিত করে রাখেন।

মঙ্গলবার সন্ধ্যায় ওই গচ্ছিত টাকাসহ দামি মোবাইল সেট ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে প্রেমিক রানার হাত ধরে পালিয়ে যায় তার স্ত্রী। রেখে যায় ৫ ও ২ বৎসর বয়সের দুই শিশু কন্যা। এ দিকে ২ শিশু কন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা আকুল।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন-২ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular