টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ওয়াসেকের ইন্তেকাল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামি চিন্তাবিদ আলহাজ সৈয়দ আব্দুল্লাহেল ওয়াসেক (৮৫) রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং বাদ যোহর টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ক্ষুদ্র নিকলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে গ্রামে বাড়ি মায়ের কবরের পাশে দাফন করা হয়।

সৈয়দ আব্দুল্লাহেল ওয়াসেক’র মৃত্যুতে টাঙ্গাইল জজ আদালতে রেফারেন্স অনুষ্ঠিত হয় এবং সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম আলোর সভাপতিত্বে সোমবার (১১ নভেম্বর) সমিতির মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর