টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক করোনায় আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি টাঙ্গাইল-০৭ আসনের (সাবেক) এমপি ফজলুর রহমান খান ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডাঃ মো. নূরুল আমিন।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সৈয়দ ওয়াহিদ ইকবাল জানান,  ফজলুর রহমান খান ফারুকের শরীরে জ্বর ও সর্দি উপসর্গ দেখা দেয়। পরে বুধবার (১৪ জুলাই) সকালে নিজ বাসা থেকে নমুনা দেয়ার পর প্রাপ্ত ফলাফলে করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন এবং তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর