টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটো রিক্সা চালক মো. উজ্জল মিয়া (২৮) আহত হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মামুদ নগর সড়ক ভাঙ্গা মোড়ে ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নাগরপুর থেকে কেদারপুর যাওয়া পথে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো: ন- ২০-১৩৪৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা যাত্রী উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে মো. শাহিনুর রহমান শাহিনের ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অটোরিক্সা চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ কাবেরি সাহা জানান। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর