টাঙ্গাইল পৌররসভার ১৮ নম্বর ওয়ার্ডে বইছে উপ-নির্বাচনী হাওয়া

নিজস্ব প্রতিনিধি: পৌর কাউন্সিলরের মৃত্যুতে পদ শূন্য হওয়ায় টাঙ্গাইল পৌরসভার একটি ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী হতে ১০ জন মাঠে নেমেছেন। প্রচার-প্রচারণাও শুরু করে দিয়েছেন তারা।

পৌরসভা সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবায়দুল করিম গত (১৭ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দু-এক দিন পর থেকেই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে কয়েকজন তৎপরতা শুরু করেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শূন্য ঘোষণার পর স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে এই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ খবরে অনন্ত ১০ জন প্রার্থী বর্তমানে পুরোদমে মাঠে নেমেছেন। তারা এলাকায় পোস্টার, ব্যানার, দোয়া চাই সম্বলিত লিফলেট বিলি করছেন। ভোটারদের কাছে যাচ্ছেন দোয়া ও আর্শিবাদ নিতে। নিজের প্রার্থীতা ঘোষনা দিয়ে যা যা করা প্রয়োজন তাই করছেন।

এছাড়া বর্তমান সরকার দলীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও লবিং রেখে চলছেন।

সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, প্রয়াত কাউন্সিলর ওবায়দুল করিমের স্ত্রী মাহবুবা করিম, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, আসাদুজ্জামান, শরীফ ফকির, হারুন অর রশীদ, রুহুল কুদ্দুস, তোফাজ্জল হোসেন নান্টু ও জোবায়ের হোসেন।

টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া-কোদালিয়া নিয়ে গঠিত ১৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে পুরোদমে নির্বাচনী আমেজ বইছে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজের পরিচয় সংবলিত পোস্টার প্রচারপত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর