টাঙ্গাইল বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি আলো- সম্পাদক শিশির

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. রফিকুল ইসলাম খান আলো ও সাধারণ সম্পাদক পদে মো. মঈদুল ইসলাম শিশির নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ১২টি পদে জয়লাভ করেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি মো. রফিকুল ইসলাম খান আলো, সহ-সভাপতি বংশী বিনোদ গোস্বামী (কৃষ্ণ), যুগ্ম সম্পাদক মো. রুহুল আমীন মিয়া, লাইব্রেরি সম্পাদক হাফিজুর রহমান খান, ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন রানা এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- অনুপম দে অপু, মো. ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার, এস. এম জহিরুল ইসলাম, মো. নুরুল হুদা মিন্টু ও সারমিন খান।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. মঈদুল ইসলাম শিশির এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- খ. মনিরুল ইসলাম, রকসি মেহেদী ও রফিকুল ইসলাম রফিক। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর