Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইল-৪ কালিহাতীতে কাদের সিদ্দিকীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল-৪ কালিহাতীতে কাদের সিদ্দিকীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: ঋণখেলাপির অভিযোগে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রটের অন্যতম নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ও বাকির হোসেন’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এ নিয়ে তার তিনবার মনোনয়নপত্র বাতিল করা হলো। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ও বাকির হোসেন’র একাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular