এর আগে এ দিন দুপুরে মনোনয়ন বাছাই ও শুনানি শেষে ঋণ খেলাপির দায়ে তার আবেদন বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এ দিকে টাঙ্গাইলের ৮টি আসনে কাদের সিদ্দিকীসহ ১৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির দায়ে টাঙ্গাইল ১ আসনে বিএপির প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল ৬ আসনে বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খানের মনোনয়নপত্র বাতিল হয়।
এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- টাঙ্গাইল ৩ আসনে মো. চাঁন মিয়া (এনপিপি), আতাউর রহমান খান (বিএনএফ), টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল ৬ আসনে মো. সুলতান মাহমুদ (বিএনএফ), মামুনুর রহমান(এনপিপি), টাঙ্গাইল ৭ আসনে মজিবর রহমান (খেলাফত মজলিস), টাঙ্গাইল ৮ আসনে আশরাফ সিদ্দিকী (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম, আব্দুল লতিফ (খেলাফত মজলিস)।
