শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeআন্তর্জাতিকনার্স হতে চেয়েছিলেন সানি লিওন

নার্স হতে চেয়েছিলেন সানি লিওন

অনলাইন থেকে: নিজের স্বপ্নের কথা জানালেন সানি লিওন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কখনও পর্ন তারকা হওয়ার পরিকল্পনা করেননি তিনি, সবসময়ই হতে চেয়েছিলেন নার্স। সংবাদ মাধ্যম ফিল্মিবিট এক খবরে জানিয়েছে, সানি লিওনের বয়স যখন ১৫। তখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। আর সে সময় তিনি একটি বেকারিতে কাজ করতেন। তবে তার আগ্রহ ও প্রত্যাশা ছিল একজন ভালো নার্স হওয়ার। এ লক্ষ্যে তিনি সেখানকার অরেঞ্জ কাউন্টিতে একটি ট্রেনিং সেন্টারেও ভর্তি হয়েছিলেন।

কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে গেছে অন্য দিকে। সেখানে ড্যান্সার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয় তার; যে তাকে পেন্থহাউজ ম্যাগাজিনের একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি; যার জন্য আজ তিনি বিখ্যাত হয়ে আছেন। তবে তিনি তার জীবনে কোনো কাজকে তাচ্ছিল্য করেননি।

জীবন সম্পর্কে সানি লিওনি বলেন, বিশ্বের দরবারে আমি জীবনকে যেভাবে টেনে এনেছি; সেটা আগে কখনো কল্পনা করিনি। আমি আশা করি, চলার পথে আমি যে সংগ্রাম ও বিজয়ের মুখোমুখি হয়েছি তা দর্শক দেখবে যে সেটা আমার জন্য কতটা বন্ধুর ছিল?

দিলীপ মেহতার কল্যাণে বলিউড জগতে প্রবেশ করেন সানি লিওন। গত কয়েকবছর ধরে একের পর এক নৈপূন্য দেখিয়ে চলেছেন তিনি। বর্তমানে আসন্ন ছবি এক পেহেলি লীলা নিয়ে ব্যস্ত আছেন। আগামী ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular