শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরপুলিশি বাঁধায় টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পুলিশি বাঁধায় টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।

সকালে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশি বাঁধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফি ইথেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলা ছাত্রদল, শহর ছাত্রদল ও অনান্য নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular