বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর অবমাননা: প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ সমাবেশ

ফরমান শেখ: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন।
রবিবার (৬ ডিসেম্বর) বিকালে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন দলীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমুুুখ। এছাড়াও অংশ নেয় স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর