Homeজাতীয়বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসছে সমাবেশস্থলে

বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসছে সমাবেশস্থলে

খুলনা প্রতিনিধি: আজ দুপুরে খুলনা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে ইতোমধ্যে সমাবেশস্থলে যেতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।  ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন। নগরীর ডাকবাংলো চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ দুপুর ২টার দিকে শুরুর কথা রয়েছে। অবশ্য ভোর ৬টা থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে।
এদিকে গণসমাবেশে যোগ দিতে ২১ অক্টোবর শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
এরই মধ্যে সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। মঞ্চের নিচে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য রাখছেন।
RELATED ARTICLES

Most Popular